খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ০৩
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্ট্রিম ছবি

খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু বকর একই এলাকার প্রয়াত আব্দুল আউয়ালের ছেলে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ গর্জনতলী এলাকায় বশর মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন সিদ্দিক। পানি তুলতে মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত