স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৬-এ এবার কোনো প্যাভিলিয়ন থাকছে না। আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) মেলা কমিটির সদস্য-সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক প্রতিনিধি এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতাদের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়ন বরাদ্দ পাওয়া প্রকাশকরা সেগুলো সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব প্রকাশক গত ১৯ ফেব্রুয়ারি স্টলের জন্য আবেদন করেছিলেন, তাঁদের লটারি আজ রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। লটারি শেষে প্রকাশকরা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন। এছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবারের বইমেলার স্টল ফি সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দিয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে