স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে শো-রুম থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে আদমদীঘি উপজেলার কুমাড়পাড়ায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাস থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া সদরের লোটো শো-রুম থেকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে (৩৫) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে টেনেহিঁচড়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলা হয়। পিন্টু নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের লোটো শো-রুমের স্বত্বাধিকারী।
দুপচাঁচিয়া থানা-পুলিশ জানায়, সোমবার রাতে দুপচাঁচিয়ায় লোটো শো-রুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস থামে। সেখান থেকে মুখবাঁধা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ব্যবসায়ী পিন্টুকে টেনেহিঁচড়ে শো-রুম থেকে বের করে। এরপর তাঁকে জোর করে অপেক্ষমাণ মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘি উপজেলার দিকে চলে যায়।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ব্যবসায়ী পিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে