স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামের মালিকের নাম জুবায়ের হোসেন। তিনি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যসামগ্রীর পরিবেশক। তার গুদামে রাতে আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যেই পুরো গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী জুবায়ের হোসেন জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে তিনি দাবি করেছেন।
তবে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকা বলে তারা প্রতিবেদন করছেন।
তিনি জানান, আগুন লাগার পর বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাতভর চেষ্টার পর আগুন নিভিয়ে সকাল সাড়ে ৮টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে