স্ট্রিম প্রতিবেদক

কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় সচিবালয় অভিমুখে যাবেন তাঁরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আগামীকাল লাগাতার অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির পাশাপাশি বেলা ১২টায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালিত হবে।’
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা।
এসব দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল আজ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন কয়েকশ’ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
এর আগে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কেও অবস্থান নেন। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরেদ তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে