স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়ন নিয়েছিলেন জয়েন উদ্দীন সরকার তন্ময়। কিন্তু জোটের নির্বাচনী প্রচারণার পোস্টার থেকে তাঁর নাম ও ছবি সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, প্যানেল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে তন্ময়ের একটি পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়। এই পোস্টে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে দেশদ্রোহী এবং পাকিস্তানি ফ্লাইট লেফটেন্যান্ট রশিদ মিনহাজকে জাতীয় বীর হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
শুক্রবার রাতে থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার পোস্টার থেকে তন্ময়ের নাম ও ছবি সরিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্যানেলটির ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ ব্যাপারে গণমাধ্যমে জয়েন উদ্দীন আহমেদ তন্ময় বলেন, ‘এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে