স্ট্রিম সংবাদদাতা

বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবার ও গ্রামবাসীরা জানান, আব্দুল মান্নান খান নামে ওই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন। দেশ স্বাধীনের পর তিনি নিজ গ্রামেই বসবাস করতেন। ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর ঘরের পাশে তাঁকে দাফন করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁর কবরের উপর পাতা ও কাঠ জড়ো করে আগুন দেয়। সকালে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী কবরের পাশে গেলে উপরে ছাই দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’
তাঁর মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমার এবং আমাদের গ্রামবাসীর গর্ব। আজকের ঘটনাটি পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা চাই দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই এই কাণ্ড ঘটিয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে মোবাইলে নম্বরে কল করে বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গেই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন দেওয়া হলেও কবরের কোনো ক্ষতি হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সব বিভাগ থেকেই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে