স্ট্রিম প্রতিবেদক

ঈদযাত্রা নির্বিঘ্নে রেল, সড়ক, নৌপথে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে সড়ক ও নৌপথে সুশৃঙ্খলভাবে সর্বোচ্চসংখ্যক যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে বিভিন্ন আন্তঃনগর সার্ভিসে ১২৪টি মিটারগেজ ও ১৪টি ব্রডগেজ কোচ সংযোজন করেছে। নিয়মিত সার্ভিসের অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেনও পরিচালনা করা হচ্ছে।
ঈদের সময় মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে সোয়া ১ কোটি থেকে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায় জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে।
ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে তিনি বলেন, ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন, কিন্তু রেলের সক্ষমতা অনুযায়ী ৩৬ হাজার টিকিট দেওয়া সম্ভব হয়েছে। তবে সবাই ন্যায্যভাবে টিকিট পেয়েছেন।
এখন পর্যন্ত ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী। তিনি বলেন, ঈদযাত্রার প্রথম দিনে ২১টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে এবং অধিকাংশই সময়মতো চলেছে। প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন। মানুষ যাতে স্বল্প সময়ে ও স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যে সরকার রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে।
দেশে পরিবহন সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একসঙ্গে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার চেষ্টা চলছে বলেও জানান রবিউল আলম।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয়লেনের চলমান কাজ নিয়ে মন্ত্রী বলেন, অন্তত দুটি লেন দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে যান চলাচল ধীরগতির হতে পারে, তবে কোথাও থেমে যাওয়ার মতো পরিস্থিতি হবে না বলে আশা করছি।
পরে মন্ত্রী মতিঝিল বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। এ সময় তিনি ডিপো এলাকার পরিচ্ছন্নতা ও বিআরটিসির বাসগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে