স্ট্রিম প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আমরা সড়ক নিরাপদ রাখতে চাই। পরিবহন তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের। আমরা সে জায়গায় মনোযোগী আছি; যেখানে ব্যত্যয় হচ্ছে, সেখানে জবাবদিহিতা আনার চেষ্টা করছি। এটা আমাদের অঙ্গীকার।’
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চাঁদা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো মসজিদ কমিটিতে আছি, সেখানে চাঁদা দিই। আমি রিহ্যাবের সদস্য, প্রতিবছর চাঁদা দিই। আমি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাকে সেখানে চাঁদা দিতে হয়। এগুলোকে কী অবৈধ বলবেন?’
ঢাকায় ট্রাক থামিয়ে যে চাঁদা নেওয়া হয়, সেটা বৈধ কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমি তো সেটা বলছি না। কিন্তু নিজেদের কল্যাণে ট্রাক মালিক সমিতি যে টাকাটা নেয়, সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে টাকা নেবে, সেটা তো অবৈধ। কেউ যদি নির্দিষ্টভাবে বলেন যে কোথাও চাঁদা নেওয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা তৎপর আছি।’
ঈদযাত্রায় স্বস্তি আনতে নতুন কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সফলভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে চাই। আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি। আমাদের যাত্রার মানেরও কোনো পরিবর্তন হয়নি। সেটা যাতে যাত্রীর সঙ্গে যথাযথভাবে কার্যকর হয়, সে বিষয়ে জোরালো ভূমিকা রাখছি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে