স্ট্রিম সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা বলেন, ‘ইমরান’ নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একটি বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় এই মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
তুহিন রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমরানকে তাঁর অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক সজিব গাজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০ লাখ টাকার বিনিময়ে শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি দাবি করেন, তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল ও পদ পেতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে