স্ট্রিম প্রতিবেদক

খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য দেন মামুনুল হক। পদযাত্রা মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে।
বক্তব্যে মামুনুল হক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই—শহিদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে হ্যাঁ-ভোটের পক্ষে থাকুন। হ্যাঁ-ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে না-ভোটের প্রচার করবেন—এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।’
দখল বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘খাসজমি দখল করে ভূমিদস্যুরা ভোগ করবে, আর আমাদের আগামী প্রজন্মের সন্তানেরা খেলার মাঠ পাবে না—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইনশাআল্লাহ, এই দখলবাণিজ্য চলতে দেওয়া হবে না।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক আরও বলেন, ‘আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে—সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে—এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।’
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে