স্ট্রিম প্রতিবেদক

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
শিক্ষার মান উন্নয়নে এহসানুল হক মিলন বলেন, ‘আমরা ফোর্থ জেনারেশনের শিল্পায়নের যুগে। সেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস—এসবের ব্যবহার আমাদের করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে অন্যান্য দেশের সঙ্গে। গ্লোবাল ভিলেজে ব্যাকডেটেড কোনো শিক্ষা থাকবে না।’
দায়িত্ব পাওয়ার পর তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানিয়ে মিলন বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়কে অন্য দশটা মন্ত্রণালয়ের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। এই মন্ত্রণালয়টি জাতীয়ভাবে ভূমিকা রাখে।’
গত ১৭ বছরে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়েছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এবং আমাদের প্রতিমন্ত্রী দু’জনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো কিছু দিন পরে, তখন উত্তর দেব।’
এহসানুল হক মিলন বলেন, ‘আমরা আবারও দায়িত্ব পেয়ে এখানে কাজ করতে এসেছি। প্রথমে স্মরণ করছি দেশমাতা বেগম খালেদা জিয়া, যার অনুপস্থিতিতে পুনরায় আমি দায়িত্ব পেয়েছি। এর আগে আমার প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে