স্ট্রিম সংবাদদাতা

খুলনার দিঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাগর (৩০)। তিনি দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা।
খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী তাহিদুল ইসলামকে (২৮) অস্ত্রের মুখে জিম্মি করে একদল ছিনতাইকারী। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুমেক মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তার শরীরে গুলি না লাগলেও ছিনতাইকারীদের আঘাতে আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ‘মৃত্যুর আগে সাগর তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়ে গেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে