স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস মিজানুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে হামলাকারীরা বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ভবনে প্রবেশ করে। এর আগে তারা বাইরে জড়ো হয়ে উসকানিমূলক স্লোগান দেয়।
হামলাকারীরা সংবাদকর্মীদের মারধর করে এবং নগদ টাকা ও সরঞ্জাম লুট করে। তারা ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়।
হামলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক যন্ত্র এবং নগদ ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
হামলার সময় ভবনে আটকে পড়া ৩০ কর্মীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জেরে কার্যক্রম ব্যাহত হওয়ায় ১৯ ডিসেম্বর পত্রিকাটির ছাপা সংস্করণ প্রকাশ বন্ধ থাকে। পাশাপাশি ১৭ ঘণ্টা অনলাইন সেবাও বন্ধ রাখতে হয়।
জানা যায়, মামলায় দণ্ডবিধি ১৮৬০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ আইনের বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে