স্ট্রিম প্রতিবেদক

বিগত ‘ফ্যাসিবাদী’ শাসনামলে তালিকায় যুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে অনেক ভুয়া ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আহমেদ আযম।
রাজাকারের তালিকায় যেসব প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকেছে, সেগুলো সংশোধন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, ত্যাগ ও নিষ্ঠা দিয়ে তার প্রতিফলন দেওয়ার চেষ্টা করব। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের যে যাত্রা প্রধানমন্ত্রী শুরু করেছেন, আমরা তাঁর সহযাত্রী হিসেবে মন্ত্রণালয়গুলো সুন্দরভাবে পরিচালনা করতে চাই।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার দপ্তর পুনর্গঠন করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন। একই দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে