স্ট্রিম প্রতিবেদক

আসন্ন অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে। প্রকাশকদের একাংশ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও আবহাওয়া ও বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে সেই দাবি নাকচ করে দিয়েছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো পহেলা ফেব্রুয়ারি মেলা শুরু করা সম্ভব হয়নি। তবে মেলা আয়োজনের তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বইমেলা আয়োজনের প্রস্তুতি যখন প্রায় ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পর মেলা আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে বাংলা একাডেমির বক্তব্য হলো ঈদের পর অর্থাৎ এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ধুলাবালুর উপদ্রব এবং কালবৈশাখীর আশঙ্কা থাকে। এই সময়ে মাসব্যাপী খোলা আকাশের নিচে বইমেলা আয়োজন করা বাস্তবসম্মত নয়। তাই সামগ্রিক বাস্তবতার নিরিখে ২০ ফেব্রুয়ারিই বহাল রাখা হয়েছে।
প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে মেলা আয়োজনের ব্যয় বাড়লেও গত বছরের তুলনায় এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।
এবারের মেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে গতবারের ৫২৭টির সঙ্গে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য আবেদন করেছে ৫৬টি প্রতিষ্ঠান।
ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া গেছে এবং স্টল নির্মাণ কার্যক্রম চলছে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি চূড়ান্ত করা এবং আলোচক ও প্রবন্ধকারদের চিঠি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও প্রকাশকদের মধ্যে মতভেদ ভুলে ঐতিহ্যবাহী এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে