স্ট্রিম প্রতিবেদক

জুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
বিভিন্ন পর্যায়ের বৃত্তির জন্য এবার নির্বাচিত হয়েছে ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা গেছে, জুনিয়র বৃত্তির জন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল (অষ্টম) শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন, ইবতেদায়ী (পঞ্চম) শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তির জন্য ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে চলে ৫ জানুয়ারি পর্যন্ত।
২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে