স্ট্রিম ডেস্ক

কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ভূপাতিত হয়েছে। সোমবার (২ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। খবর এবিসি নিউজের।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, কুয়েতের ওপর ইরানের বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে।
এর আগে ইরান দাবি করে, তাদের হামলায় কুয়েতে ভূপাতিত হয়েছে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। চলমান যুদ্ধে প্রথমবার ইরানের পুরোনো বিমান বহর সরাসরি লড়াইয়ে অংশ নিয়ে যুদ্ধবিমানগুলো ভূপাতিত করে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো ভুলবশত ভূপাতিত হয়েছে। বিধ্বস্ত বিমানগুলোর ৬ ক্রুই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন।
কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে