স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের কাছে ৬ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, অনুমোদিত অস্ত্রের মধ্যে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের এএইচ-৬৪ই মডেলের অ্যাপাচি হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জামও রয়েছে। এই প্রকল্পের প্রধান ঠিকাদার হিসেবে বোয়িং এবং লকহিড মার্টিন কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, অ্যাপাচি হেলিকপ্টার ছাড়াও প্রায় ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদনও দেওয়া হয়েছে।
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র ইসরায়েলি স্থলবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। এতে দেশটির বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় নিজেদের দক্ষতা আরও বাড়বে।
এছাড়া ইসরায়েলকে পাওয়ার প্যাক এবং লজিস্টিক সাপোর্ট ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ একটি সাঁজোয়া যান দেবে যুক্তরাষ্ট্র। এই সাঁজোয়া যানের নাম ‘নামের’। এটির আনুমানিক মূল্য ৭৪০ মিলিয়ন ডলার।
গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সমালোচিত হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৭১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
সিনেটর বার্নি স্যান্ডার্সসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং গাজা যুদ্ধে দেশটির সহযোগী না হওয়ার জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে