স্ট্রিম ডেস্ক

এশিয়ার মুসলিম দুই প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তবে দরকার মনে হলে মধ্যস্থতা করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন। বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের ওপর আস্থা রাখতে চান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেন ট্রাম্প। পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে তিনি কোনো হস্তক্ষেপ করবেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি মধ্যস্থতা করতে পারেন, তবে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক 'অত্যন্ত চমৎকার'।
এ সময় তিনি উল্লেখ করেন পাকিস্তান খুব শক্তভাবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আফগানিস্তান-পাকিস্তান সংঘাতে ওয়াশিংটনের যে নাক গলানোর কোনো ইচ্ছা নেই তেমন ইঙ্গিতই দিলেন ট্রাম্প।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি হস্তক্ষেপ করতে পারি, তবে আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। সেখানে একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী আছেন, একজন দুর্দান্ত জেনারেল আছেন—এই দুজনকে আমি সত্যিই অনেক সম্মান করি।
এদিকে, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তান ও তালেবানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য তিনি শোক প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং তালেবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে