স্ট্রিম ডেস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
মুগলা গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ১টার দিকে আফগানিস্তানের এক ব্যক্তি এই দুর্ঘটনার খবর দেন। তিনি নৌকাডুবি থেকে বেঁচে সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। জরুরি পরিষেবা সংস্থাকে ওই ব্যক্তি জানান, রাবারের নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন এবং যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকে এটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দলগুলো অভিযান শুরু করে। এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ‘নিখোঁজ থাকা অন্য অভিবাসীদের সন্ধানে চারটি কোস্টগার্ড বোট, একটি বিশেষ ডুবুরি দল এবং একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
এজিয়ান সাগর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি জমানো হাজার হাজার অভিবাসীর জন্য একটি ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে তুরস্ক হয়ে বহু অভিবাসী এই বিপজ্জনক পথে যাত্রা করেন। তুরস্ক বর্তমানে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে