স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে আটক করে সিটি অব লন্ডন পুলিশ। খবর রয়টার্স
যুক্তরাজ্যভিত্তিক প্রচারসংস্থা প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি’—এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, পরে ঘটনাস্থলে আসা ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক করা হয়।
প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, যেই ভবনটি লক্ষ্য করে বিক্ষোভ করা হয়, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত ভবন। সংগঠনটির দাবি, ওই প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দেয়। তবে বীমা প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে নিয়মিত জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। গত বছর লন্ডনে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলায় আদালত তাঁকে খালাস দেন। তখন বিচারক রায়ে বলেন, ওই বিক্ষোভে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পুলিশের ছিল না।
চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নেওয়ার সময় ইসরায়েল তাঁকে আটক করে এবং পরে প্রত্যার্পণ করে। ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে