স্ট্রিম ডেস্ক

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাচ্ছেন না ভারতীয় শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ওয়েবসাইটে বারবার লগইন করেও ভিসার সাক্ষাৎকারের তারিখ পাচ্ছেন না বেশির ভাগ শিক্ষার্থী।
এরই মধ্যে যেসব শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকারের তারিখ পেয়েছিলেন, তাঁদের অনেকেরই পরে সাক্ষাৎকার নেওয়া হয়নি। সাধারণত এই সময়ে ভিসার জন্য সাক্ষাৎকার দিয়ে ফ্লাইটের প্রস্তুতি নেন শিক্ষার্থীরা।
উচ্চশিক্ষা বিষয়ক হায়দরাবাদের কনসালটেন্সি সংস্থাগুলো জানিয়েছে, শিক্ষার্থীরা যারা মার্চে আবেদন করেছিলেন এবং যাদের আবেদনের কাগজপত্রে কোনো সমস্যা নেই, তাঁদের ভিসা বাতিল হতে পারে সেকশন ২১৪ (বি) অনুযায়ী। অর্থাৎ যুক্তরাষ্ট্র নিশ্চিত না, পরবর্তীতে নিজ দেশে ফিরে আসার ইচ্ছা তাঁদের আছে কিনা।
কনসালটেন্সি সংস্থাগুলো আরও জানিয়েছে, ২০২৪ সালে ভারত থেকে ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছিল। এ বছর তাঁদের সংখ্যা ৭০ থেকে ৮০ শতাংশ কমেছে। অনেকে এ বছর বিকল্প হিসেবে ইউরোপ বা কানাডায় যাওয়ার কথা ভাবছেন।
হায়দরাবাদের মার্কিন কনস্যুলেটের পক্ষ থেকে শিক্ষার্থীদের আগেভাগে আবেদন করার পরামর্শ জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ভিসার জন্য ধাপে ধাপে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে