স্ট্রিম ডেস্ক

বিশ্বে প্রথমবারের মতো আলবেনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দুর্নীতি ঠেকোতে দেশটির প্রধানমন্ত্রী এদি রামা এই উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী রামা জানিয়েছেন, সরকারি টেন্ডার প্রক্রিয়া দেখভালের জন্য তিনি এআই নির্মিত এ মন্ত্রী নিয়োগ দেন। রামার দাবি, এই এআই মন্ত্রী নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট খাতটি এখন ‘দুর্নীতিমুক্ত’ হবে। খবর এএফপির।
গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বড় জয় পেয়েছিল সোশ্যালিস্ট পার্টি। গতকাল দলের বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের পরিচয় তুলে ধরেন রামা। এসময় ভার্চুয়াল ওই মন্ত্রীকেও পরিচয় করিয়ে দেন তিনি। এ মন্ত্রীর নাম রাখা হয়েছে ‘দিয়েলা’, আলবেনীয় ভাষায় যার অর্থ ‘সূর্য’।
প্রধানমন্ত্রী রামা বলেন, ‘দিয়েলা হলো মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভার্চুয়ালি তৈরি করা।’
তিনি আরও জানান, সরকারি টেন্ডার সংক্রান্ত সব সিদ্ধান্তই এখন থেকে দিয়েলা নেবেন—যা ‘শতাভাগ দুর্নীতিমুক্ত’ হবে। আর টেন্ডার প্রক্রিয়ার সব অর্থব্যয়ও ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হবে।
চলতি বছরের জানুয়ারিতে দেশটিদে প্রথম এআই–চালিত ভার্চুয়াল সহকারী হিসেবে দিয়েলা চালু করা হয়। দিয়েলা অনেকটা ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাক পরা একজন নারীর মতো। দেশের নাগরিকদের সরকারি ই-আলবেনিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে নথি ও সেবা পাওয়ায় সহায়তা করতে দিয়েলা চালু করা হয়েছিল।
সরকারি হিসাবে, দিয়েলা এখন পর্যন্ত ৩৬ হাজার ৬০০টি ডিজিটাল নথি সরবরাহ করেছে এবং প্রায় এক হাজার সেবা প্রদান করেছে।
চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া রামা আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা সংসদে উপস্থাপন করবেন। আলবেনিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিশেষ করে সরকারি প্রশাসনে—একটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রধানমন্ত্রী রামার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ২৮ লাখ মানুষের দেশটিকে ইইউ-তে অন্তর্ভুক্ত করা।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে