স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। সরকারি মজুদ থেকে বিশাল পরিমাণ তেল ছাড়ার ঘোষণাও এই মূল্যবৃদ্ধি ঠেকাতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তেলের এ মূল্যবৃদ্ধি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার’ অঙ্গীকার করে। এরপরই ইরান কর্তৃপক্ষ অঞ্চলজুড়ে অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা জোরদার করেছে।
এরই মধ্যে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ও তার আশপাশে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। থাই-নিবন্ধিত ময়ুরি নারি জাহাজের তিন ক্রু সদস্য ‘আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে’ বলে জানিয়েছেন জাহাজটির মালিক।
এদিকে, দুটি তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরাক তার তেলবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাহরাইনের মুহাররাক প্রদেশে জ্বালানি ট্যাংকে ইরানি হামলার পর দেশটি বাসিন্দাদের ঘরে থাকতে বলেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওমান তার প্রধান তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহাল থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বে অপরিশোধিত তেল পাঠানোর যে কয়েকটি বন্দর এখনও সচল ছিল তার একটি এটি। অন্য একটি বন্দরে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আজ ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ২৯ ডলারে উঠেছে। পরে কিছুটা কমে ৯৮ ডলারে নামে, তবু প্রায় ৬ শতাংশ বেশি।
এর আগে, সোমবার (৯ মার্চ) চার বছরের মধ্যে প্রথমবার তেলের মূল্য সর্বোচ্চ ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি তিন অঙ্ক ১১৯ ডলারে উঠেছিল। তবে ট্রাম্প যুদ্ধকে ‘অনেকটাই শেষ’ বলে পরস্পরবিরোধী কিছু মন্তব্য করার পর দাম দ্রুত নেমে আসে। বছরের শুরুতে দাম ছিল প্রায় ৬০ ডলার।
প্রসঙ্গত, তেল সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বুধবার (১১ মার্চ) ইতিহাসের সবচেয়ে বড় মজুদ ছাড়ের নির্দেশ দিয়েছে। ৩২ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে ৪০ কোটি ব্যারেল জরুরি মজুদ ছাড়া হবে। তবে এই রেকর্ড ছাড়ের ঘোষণা যেন দ্রুতই ম্লান হয়ে গেছে। কারণ মধ্যপ্রাচ্যে নতুন সহিংসতা এবং জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে তেহরানের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অবনতির শঙ্কা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে