স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির জন্য এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি এ সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতা মাথায় নিয়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান।
যুক্তরাষ্ট্রের ওই হামলাতেও সন্তুষ্ট মনে হচ্ছে না নেতানিয়াহুকে। তিনি ইরানে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দেবেন। আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) নেতানিয়াহু যুক্তরাষ্ট্র যাবেন। তিনি ফ্লোরিডার মার-ই লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পরমাণু স্থাপনার পর এবার তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালাতে সেই বৈঠকে কথা বলবেন। খবর আল জাজিরার।
ইসরায়েলি কর্মকর্তা এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও ইরানের বিরুদে্ধ যুদ্ধ করা নিয়ে ঢোল পেটাচ্ছেন। তাদের যুক্তি তেহরানের ক্ষেপণাস্ত্রের বিষয়টিতে অবশ্যই নজরে নিতে হবে। তবে বিশ্লেষকরা বলেছেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্পের উল্লেখ করা বৈদেশিক নীতির অগ্রাধিকারের ঘোর বিরোধী হয়ে দাঁড়াবে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো সিনা তোসি বলেন, ট্রাম্প যখন অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছেন, নেতানিয়াহু তখন এই অঞ্চলে সামরিক আধিপত্য তৈরি করতে চাচ্ছেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে ইরান রাষ্ট্রকে ভাঙতে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধে জড়ানোর ইসরায়েলের এই আকাঙ্ক্ষা নেতানিয়াহুর একচ্ছত্র আধিপত্য ও সম্প্রসরাণবাদের ইচ্ছারই প্রতিফলন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে