আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ইতিপূর্বে একে অন্যকে তীব্র সমালোচনা করলেও তাঁরা গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা প্রকাশ করেছেন।
ট্রাম্প একসময় মামদানিকে 'জিহাদিস্ট' বলে আখ্যায়িত করেন এবং তাঁর মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু শুক্রবার আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানির সফল প্রচারাভিযান ও জীবনযাত্রার ব্যয়ের মতো বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তাঁর প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, 'আমরা দারুণ একটি বৈঠক করেছি, সত্যিই খুব 'প্রডাকটিভ' ছিল। আমাদের মধ্যে একটি মিল আছে, আমরা উভয়েই চাই আমাদের ভালোবাসার শহর নিউইয়র্ক ভালোভাবে এগিয়ে যাক।'
নিউইয়র্কে বেড়ে ওঠা ট্রাম্প আরও বলেন, মামদানি 'অসাধারণ প্রচারণা' চালিয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বীদের 'সহজেই' পরাজিত করেছেন।
ট্রাম্পের সঙ্গে বাসা ও পরিবহন ভাড়া, বিদ্যুৎ–গ্যাস ও নিত্যপণ্যের মতো বিষয়ে কথা হয়েছে জানিয়ে মামলানি জানান, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি দারুণ ছিলো। তাঁরা দুজন নিউইয়র্ক সিটি নিয়ে কথা বলেছেন, যার প্রতি তাঁদের দুজনেরই গভীর টান।'
মামদানির ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান দৃঢ়। রাজনৈতিকভাবে তিনি ট্রাম্পের বিপরীতমুখী। ট্রাম্প বরাবরই অভিবাসীদেরকে হুমকি হিসেবে তুলে ধরেছেন এবং একসময় মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি তুলেছিলেন। ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, মতভেদ থাকা সত্ত্বেও তিনি যৌথ লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আশাবাদী।
মামদানি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার অবস্থান এবং মতামত খুব স্পষ্ট। আর আমি যা সত্যিই প্রশংসা করি, তা হলো আমাদের বৈঠকটি মতপার্থক্যের জায়গাগুলোর ওপর নয়, বরং নিউইয়র্কবাসীর সেবায় আমাদের যৌথ উদ্দেশ্যের ওপর ছিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে