স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সমঝোতা আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে, ইরানকে দ্রুত সিরিয়াস হতে হবে।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের আলোচকরা খুবই অদ্ভুত। তারা চুক্তি করার জন্য আমাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইছে। অথচ প্রকাশ্যে তারা বলছে, তারা কেবল আমাদের প্রস্তাব বিবেচনা করে দেখছে।’
ট্রাম্প ওই পোস্টে আরও লেখেন, ‘খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তাদের দ্রুত সিরিয়াস হওয়া উচিত। কারণ একবার সময় পেরিয়ে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এবং এর পরিণতি মোটেও সুখকর হবে না।’
গতকাল বুধবার (২৫ মার্চ) এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, ইরান ‘যেকোনো মূল্যে একটি চুক্তি করতে চায়, কিন্তু অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার ভয়ে তারা প্রকাশ্যে তা বলতে ভয় পাচ্ছে।’
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে।
এদিকে, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সমর্থিত রূপরেখা ইরান তাৎক্ষণিকভাবে মেনে না নিলেও হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা এখনো ভেস্তে যায়নি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ খোঁজার অংশ হিসেবে মার্কিন প্রশাসন পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।
অন্যদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের বিষয়টি স্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে একই সঙ্গে ওয়াশিংটনের বর্তমান অবস্থানের বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে