রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

চলতি বছরেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরারেল। এর মধ্য দিয়ে টানা তিন বছর সাংবাদিক হত্যায় শীর্ষে আছে দেশটি। আর এই সাংবাদিকদের প্রায় অর্ধেক হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায়।
বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
আরএসএফ জানিয়েছে, ২০২৫ সালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনারা ২৯ জন সাংবাদিককে হত্যা করেছে। চলতি বছর বিশ্বব্যাপী ৬৭ সাংবাদিক খুনের শিকার হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৬ জন।
আরএসএফের মহাপরিচালক থিবাউট ব্রুটিন বলেছেন, সাংবাদিকদের প্রতি বিদ্বেষই এই পরিণতি নিয়ে এসেছে। এই ৬৭ সাংবাদিকের মৃত্যু কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত নয়। সাংবাদিকরা তাদের কাজের জন্যই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এবং খুনের শিকার হয়েছেন।
সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সাংবাদিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনাও করেছেন ব্রুটিন।
তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের সাহসের অভাবেই পরিস্থিতির এই অবনতি। সাংবাদিকরা কেবল মারা যান না, তাদের হত্যা করা হয়।
প্রতিবেদনে আরএসএফ জানিয়েছে, ইসরায়েলের পরই সাংবাদিক হত্যায় অবস্থান করছে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো। চলতি বছর দেশটিতে ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এছাড়া সুদানে চার ও ইউক্রেনে তিন সাংবাদিককে খুন হয়েছেন।
আরএসএফ প্রতিবেদনে সাংবাদিকদের আটকের বিষয়টিও তুলে ধরেছে। সংগঠনটির হিসাবে, চীন সর্বোচ্চ ১২১ সাংবাদিককে আটক করেছে। এরপর ৪৮ সাংবাদিককে আটক করে রাশিয়া দ্বিতীয় এবং ৪৭ জনকে আটক করে মিয়ানমার তৃতীয় স্থানে রয়েছে।
সব মিলিয়ে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে