স্ট্রিম ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৮ জন বলে জানা গেলেও পরে তা বেড়ে ১২ জনে পৌঁছায়। এ ছাড়া প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারকাপুরামের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) নাগরাজু জানিয়েছেন, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’ নামে একটি বেসরকারি বাস তেলেঙ্গানার নির্মল শহর থেকে নেলোরের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাস ও টিপার লরির এই সংঘর্ষে এত প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিত করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে। পুলিশ বর্তমানে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে