স্ট্রিম ডেস্ক

হঠাৎ করেই ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে করে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফ্লাইটগুলোতে করে রুশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরানো হয়েছে। স্থানীয় হিব্রো ও আঞ্চলিক সংবাদমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
বৃহস্পতিবার ইসরায়েলি চ্যানেল ১৪ এর এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই এ ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত পৃথক প্রতিবেদনেও বলা হয়েছে, জরুরি আদেশেই রুশ কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্বাভাবিকের চেয়ে তড়িৎ গতিতে এই স্থানান্তর প্রক্রিয়া ঘটেছে বলেও প্রতিবেদনগুলোতে ইঙ্গিত করা হয়েছে। এর ফলে ধারণা করা হচ্ছে, মস্কো হয়তো কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই জরুরিভাবে নিজেদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিচ্ছে। তবে ঠিক কি ধরনের তথ্য পেয়ে থাকতে পারে রাশিয়া; বা কাদের সরিয়ে নেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নাগরিক সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনও কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যাখ্যা দেয়নি। এই ব্যাপারে রুশ কর্তৃপক্ষও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে