স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। গত দুই বছরে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে পরিবর্তন এল।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পার্লামেন্টে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে চার্নভিরাকুল প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে চার্নভিরাকুল এই সমর্থন লাভ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত আগস্টে ফোন কল ফাঁসের ঘটনায় ক্ষমতাসীন ফিউ থাই পার্টির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।
অনুতিন একসময় পেতংতার্নের জোটকে সমর্থন দিয়েছিলেন। তবে এক মাস আগে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধে পেতংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে ওই সমর্থন প্রত্যাহার করেন অনুতিন।
অনুতিনের প্রধানমন্ত্রী হওয়া সিনাওয়াত্রা পরিবারে জন্য বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। এরপর থেকেই দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে এ পরিবার।
তবে থাইল্যান্ডের জন্য অনিশ্চয়তা এখানেই শেষ নয়। নিকট অতীতেও দেশটিতে আদালতের হস্তক্ষেপ কিংবা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একাধিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে