প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্ট্রিম ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরে ‘মেঘভাঙা বৃষ্টিতে’ সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে আটকা পড়েছেন আরও অনেকে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রার পথে অবস্থিত কাশ্মীরের কিশতওয়ার জেলার চাসোটি শহরে এ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ভারতীয় স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, গ্রাম প্লাবিত হওয়ায় তীর্থযাত্রীরা আতঙ্কে কাঁদছেন। বন্যার পানি তীর্থযাত্রীদের জন্য বানানো কমিউনিটি রান্নাঘরগুলো ভাসিয়ে নিয়ে গেছে।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, খবরটি উদ্বেগজনক হলেও সত্য। তবে ‘মেঘভাঙা বৃষ্টি’তে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সঠিক তথ্য আসতে দেরি হচ্ছে।
ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ , সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান শুরু করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে, উত্তরাখণ্ডে এক ভয়াবহ বন্যা ও ভূমিধসে পুরো একটি গ্রাম ধসে গিয়েছিল।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘মেঘভাঙা বৃষ্টি’ হলো ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি হঠাৎ ও তীব্র বৃষ্টিপাত। এটি আকস্মিক বন্যা, ভূমিধস ও ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৪৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১১ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে