স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেছেন, গত শনিবার যুক্তরাষ্ট্রের চালানো হামলায় দেশটির ১০০ মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ওই হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। মার্কিন বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে এখন বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। খবর রয়টার্সের।
কাবেলো আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরোর সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পেয়েছেন। আর মাদুরো পায়ে আঘাত পেয়েছেন।
এর আগে কারাকাস এ হামলায় কতজন নিহত হয়েছে তার সংখ্যা জানায়নি। তবে সেনাবাহিনী নিহত ২৩ জনের তালিকা প্রকাশ করেছিল।
ভেনেজুয়েলার কর্মকর্তারা বলছেন, মাদুরো নিরাপত্তা দলের অধিকাংশ সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। আর লাতিন আমেরিকার আরেক দেশ কিউবা বলেছে, তাদের সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার, রাষ্ট্রীয় টেলিভিশনে সাপ্তাহিক এক অনুষ্ঠানে কাবেলো যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার সামরিক বাহিনীর নিহত সদস্যদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তাঁদের জন্য এক সপ্তাহের শোক ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এখন তাঁদেরকে অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে নিউইয়র্ক আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে