স্ট্রিম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবার পড়েছেন আরেক মার্ক জাকারবার্গের ঝামেলায়। মার্ক জাকারবার্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনজীবী মার্ক জাকারবার্গ একটি মামলা করেছেন।
মামলার আবার অভিযোগও ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত। আইনজীবী মার্ক জাকারবার্গ অভিযোগ করেছেন, গত আট বছরে পাঁচবার ফেসবুকের অ্যাকাউন্ট হারিয়েছেন। কারণ? মেটার কনটেন্ট মডারেশন সিস্টেম মনে করেছে, তিনি নাকি প্রতিষ্ঠাতা জাকারবার্গকে নকল করছেন। অথচ তিনি নিজে প্রকৃতই মার্ক জাকারবার্গ অর্থাৎ তাঁর নাম এটিই।
মামলার কাগজে আইনজীবী জাকারবার্গ মজার ছলেই লিখেছেন, যখন ফেসবুকের সিইওর বয়স ছিল মাত্র তিন বছর, তখন থেকেই তিনি আইন পেশায় নেমেছেন। কাজেই এখানে নকলের প্রশ্ন ওঠে কীভাবে!
এক টিভি সাক্ষাৎকারে আইনজীবী মার্ক জাকারবার্গ ক্ষোভ ঝাড়েন, ‘এটা মোটেও রসিকতার বিষয় না। আমার টাকা নিয়ে যখন ওরা (ফেসবুক) অ্যাকাউন্ট বন্ধ করে, তখন হাসি আসে না, বরং ভীষণ রাগ হয়।’
প্রায় ১১,০০০ ডলারের বেশি খরচ করেছেন বিজ্ঞাপনে, অথচ ফলাফল শূন্য। এমনকি ২০২০ সালে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো এক ইমেইলে আইনজীবী মার্ক জাকারবার্গ কটাক্ষ করে লিখেছিলেন—’যদি কখনো বড়লোক পিচ্চি মার্ক জাকারবার্গের সঙ্গে দেখা হয়, তাকে আমার সালাম দেবে। প্রতিদিন সে আমাকে ঝামেলায় ফেলে।’
শুধু অনলাইনে নয়, অফলাইনেও একই বিপত্তি। লাস ভেগাসে একবার বক্তৃতা দিতে গিয়ে এসকেলেটরের নিচে দাঁড়িয়ে থাকা লিমুজিন চালক হাতে প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছিলেন—তাতে লেখা ‘মার্ক জাকারবার্গ।’ জনতা ভেবেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা এসেছেন। এক মুহূর্তে ছোটখাটো হুল্লোড় বেঁধে যায়।
তবে এই আইনজীবী শুধু নামের বিভ্রান্তিতেই সীমাবদ্ধ নন। প্রায়ই তার ইনবক্স ভরে যায় ভুল করে পাঠানো হুমকি, টাকা চাওয়া কিংবা প্রেমের মেসেজে। নামের কারণে এই চিঠিপত্র ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের বদলে চলে আসে আইনজীবী জাকারবার্গের কাছে।
মেটা অবশ্য ঘটনাটা হালকাভাবে নিয়েছে। তাদের বক্তব্য, ‘আমরা জানি পৃথিবীতে একাধিক মার্ক জাকারবার্গ আছেন। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।’
তবে আইনজীবী জাকারবার্গ প্রতিশোধপরায়ণ নন। নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি মার্ক জাকারবার্গের ক্ষতি চাই না। বরং চাই গুগলে ‘মার্ক জাকারবার্গ ব্যাংক্রাপ্সি’ লিখে সার্চ করলে আমার নামটাই শীর্ষে আসুক। আর যদি কোনদিন ফেসবুকের প্রতিষ্ঠাতা সাহেব দেউলিয়া হয়ে ইন্ডিয়ানায় আসেন, আমাদের নামের মিলের সম্মানে আমি আনন্দের সঙ্গেই তার মামলা লড়ব।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে