স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ভূমি এবং জনগণের প্রতি ক্ষতি ও হুমকি অনুভব করবো ততক্ষণ থাইল্যান্ড তার সামরিক কার্যক্রম চালিয়ে যাব।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশ যুদ্ধ বন্ধে রাজি হয়েছে। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ব্যাংকক ও নমপেন যুদ্ধ বন্ধে রাজি হয়েছে। এরপরই অবশ্য কম্বোডিয়া অভিযোগ করেছিল, তাদের ভূখন্ডে থাইল্যান্ড বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। কম্বোডিয়ার অভিযোগের পরই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক পোস্টে বলেন, বেশ কয়েকটি স্থানটি লক্ষ্য করে ১৩ ডিসেম্বর এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে থাই সেনাবাহিনী সাতটি বোমা ফেলে।
আজ সকালে হোটেল ভবন ও সেতু লক্ষ্য করে চালানো বোমা হামলার তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, থাই বাহিনী এখনো বোমা হামলা বন্ধ করেনি। তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের এক খবরে বলা হয়েছে, দেশটির পুরসাট প্রদেশের থাইল্যান্ড সীমান্তবর্তী থামর ডা এলাকার দুটি হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। সংবাদমাধ্যমটি বেশকিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোতে বোমায় হোটেল ও ক্যাসিনো ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছে।
এর আগে শুক্রবার ট্রাম্প কৃতিত্ব নিয়ে বলেছিলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা সব ধরনের গোলাগুলি বন্ধে রাজি হয়েছেন।
শুক্রবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেন, আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে তাঁদের বন্ধ থাকা যুদ্ধ ফের শুরু হওয়া নিয়ে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে