গাজায় যুদ্ধ থামাতে এবং যুদ্ধ-পরবর্তী সময়ের জন্য একটি শান্তি পরিকল্পনা গত সোমবার প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেই পরিকল্পনায় হঠাৎই উঠে এসেছে এক পরিচিত রাজনীতিকের নাম—সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
স্ট্রিম ডেস্ক

প্রস্তাবে বলা হয়েছে, ‘গাজা সাময়িকভাবে পরিচালিত হবে এক অন্তর্বর্তীকালীন, অরাজনৈতিক, টেকনোক্র্যাট ফিলিস্তিনি কমিটির মাধ্যমে।’ তবে সেখানে কারা থাকবেন, কোনো নির্দিষ্ট ফিলিস্তিনি ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।
এই কমিটির উপর নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা—বোর্ড অব পিস, যার প্রধান থাকবেন ট্রাম্প। এর সঙ্গে থাকবেন অন্য রাষ্ট্রপ্রধান ও সদস্যরা, যাদের মধ্যে টনি ব্লেয়ারও আছেন।
কমিটির দায়িত্ব হবে গাজার প্রতিদিনের সরকারি সেবা ও পৌর কার্যক্রম চালানো। সেখানে থাকবেন ‘যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা’। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না।
ব্লেয়ার গত মাসের শেষদিকে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তাঁর টনি ব্লেয়ার ইনস্টিটিউট জানিয়েছে, তারা ইতোমধ্যে যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠন নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বহুবার কথা বলেছে।
গাজা পরিচালনায় ব্লেয়ারের নাম শোনার পর থেকেই অনেক প্রভাবশালী ব্যক্তি তীব্র সমালোচনা করেছেন।
ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি ওয়াশিংটন পোস্টকে বলেন:
‘আমরা তো আগে থেকেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভোগ করেছি। এখানে ব্লেয়ারের নাম শুনলেই মানুষের মনে ইরাক যুদ্ধের কথা আসে। তাঁর দুর্নামের শেষ নেই।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজে সোজাসাপ্টা বলেন:
‘টনি ব্লেয়ার? কখনোই না। ফিলিস্তিনে তাঁকে হাত দিতে দেওয়া যাবে না।’
সাংবাদিক মেহেদি হাসান জিটিওতে তীব্র ভাষায় লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি আনার কাজে টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া মানে হচ্ছে অগ্নিসংযোগকারীকেই ফায়ার সার্ভিসের প্রধান বানানো, কিংবা চোরকেই গোয়েন্দা পুলিশের প্রধান করা। ব্লেয়ারের মধ্যপ্রাচ্যে ভূমিকা মানেই ব্যর্থতা, পক্ষপাত আর গণহত্যা। তাহলে কেন বারবার বোমা আক্রমণের শিকার গাজার মানুষের ভবিষ্যৎ ঠিক করবে এমন একজন মানুষ, যার হাত রক্তে ভেজা?’
হাসান মনে করিয়ে দেন, ‘শুধু তাই নয়, ২০০২-০৩ সালে যুক্তরাষ্ট্রের বাইরে ইরাক আক্রমণের সবচেয়ে বড় সমর্থক ছিলেন ব্লেয়ার। তিনি ভুয়া অস্ত্রের গল্প ছড়িয়ে সেই হামলার পক্ষ নিয়েছিলেন, অথচ ব্রিটেনে লক্ষ লক্ষ মানুষ এর প্রতিবাদ করেছিল। আজও তিনি এর জন্য ক্ষমা চাননি।’
তাঁর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ব্লেয়ারকে ‘একুশ শতকের সবচেয়ে বড় অপরাধগুলোর একটির জন্য বিচারের মুখোমুখি করা, নতুন কোনো চাকরি উপহার দেওয়া নয়।’
হাসান আরও যোগ করেন, ‘গাজার মানুষ দুই বছর ধরে গণহত্যা, দুর্ভিক্ষ আর জাতিগত নিধন সহ্য করছে। প্রতিদিন নতুন হত্যাযজ্ঞ চলছে। আপনি কি মনে করেন তারা ব্লেয়ারের হাত ধরে বাঁচতে চায়? না, তারা চায় মুক্তি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে