স্ট্রিম ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো অঙ্গরাজ্যে এক নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নৌকাটি ৫০ জন যাত্রী নিয়ে স্থানীয় খাদ্যপণ্যের গোরোনিও বাজারে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
গতকাল রোববার (১৭ আগস্ট) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের সোকোটো কার্যালয় থেকে একটি উদ্ধার দল পাঠানো হয়েছে। সংস্থার মহাপরিচালক জুবাইদা উমর বলেন, ‘৫০ যাত্রীবাহী একটি নৌকা গোরোনিও বাজারে যাওয়ার সময় ডুবে গেছে, এমন খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি।’
সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ।
এক কর্মকর্তার বরাতে নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যম দ্য পাঞ্চ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। সোকোটো অঞ্চলের নদী-সংলগ্ন গ্রামগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
নাইজেরিয়ায় নৌকাডুবি নতুন কিছু নয়, বিশেষত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ ফুলে ওঠায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
২০২৪ সালের আগস্ট মাসেই সোকোটোতে ধানখেতে যাওয়ার পথে কৃষকদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জন প্রাণ হারান। গত মাসে নাইজার অঙ্গরাজ্যে ১০০ যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হন ও আরও অনেকে নিখোঁজ হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে