স্ট্রিম ডেস্ক

সরকারি পরিকল্পনা অনুযায়ী ১৬ ও ১৭ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিকেরা আগামী সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে।
যুক্তরাজ্যের নতুন নির্বাচনী বিলের অংশ হিসেবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে জারি করা ব্যাংক কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে অন্তর্ভুক্ত করা, স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধনের দিকে অগ্রসর হওয়া এবং বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে রাজনৈতিক অনুদানের নিয়ম কঠোর করা।
স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় পরিষদ নির্বাচনে এবং স্কটিশ পার্লামেন্ট ও সেনেড নির্বাচনে ভোটের ন্যূনতম বয়স ইতোমধ্যেই ১৬ করা হয়েছে।
তবে ইউকে পার্লামেন্টের জন্য ইংল্যান্ডে স্থানীয় নির্বাচন এবং উত্তর আয়ারল্যান্ডের সব নির্বাচনের জন্য ন্যূনতম বয়স এখনো ১৮।
যুক্তরাজ্যজুড়ে ভোটের বয়সসীমা ১৬ বছরে নামিয়ে আনা হলে, এটি হবে ভোটার কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন, যা সর্বশেষ ১৯৬৯ সালে ২১ থেকে ১৮ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে