স্ট্রিম ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার দায়ে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আজ শনিবার ইরানের বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, ছয়জন ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। আজ ভোরে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাঁদের গ্রেপ্তারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি।
মিজান ওয়েবসাইটে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজের দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে