স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হামলা মোকাবিলা করতে সক্ষম।
সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় ছেলে মাসুদ খামেনি বর্তমানে তাঁর বাবার কার্যালয়ের দৈনন্দিন কাজগুলোর দায়িত্ব নিয়েছেন এবং ইরানের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন।
চলতি সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাদানুবাদের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওই অঞ্চলের কাছাকাছি নিয়ে যাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, একটি ‘আরমাডা’ (রণতরীর বহর) ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।
তেহরান টাইমস জানিয়েছে, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি ট্রাম্পের হুমকির জবাবে বলেছেন, ট্রাম্প ‘বেশি কথা বলেন’ কিন্তু তিনি তাঁর জবাব পাবেন ‘মাঠে’ (অন দ্য গ্রাউন্ড)।
এছাড়া রেভল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, ইরানি বাহিনী যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালনে তাদের ‘আঙুল ট্রিগারে’ রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম নূরনিউজ।
১. গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুর্দশা এবং জাতীয় মুদ্রা রিয়ালের মান পতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
২. বিক্ষোভ দমনে দেশটির সরকার ইরানের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে ব্যাপক ইন্টারনেট শাটডাউন কার্যকর করে, যা বর্তমানে আংশিক শিথিল করা হয়েছে।
৩. মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, সরকারি বাহিনীর অভিযানে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বারবার হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান এই নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।
৪. জানুয়ারির প্রথম সপ্তাহে বিক্ষোভ কিছুটা কমেছে বলে মনে করা হয়েছিল, কারণ ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ভিডিও বা ফুটেজ আসা কমে গিয়েছিল।
৫. কিন্তু চলতি সপ্তাহে যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে