স্ট্রিম ডেস্ক

বাণিজ্য চুক্তি অনুমোদনে দেরি করার অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ার ওপর কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দেশটির রপ্তানি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ার গাড়ি ও ওষুধ শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি শুল্কের হার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করছেন। গত বছর ওয়াশিংটন ও সিউলের মধ্যে এই বাণিজ্য চুক্তি সই হয়েছিল। তবে কোরিয়ার আইনসভা এটি অনুমোদন করতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প জানান, এই বর্ধিত শুল্ক গাড়ি, কাঠ এবং ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর কার্যকর হবে। এ ছাড়া তাঁর পাল্টা শুল্কের আওতায় থাকা সব পণ্যের ওপরই এই নতুন হার প্রযোজ্য হবে।
যদিও এই ঘোষণা নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো নির্বাহী আদেশ জারি করেনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কিছু জানে না। সিউল জানিয়েছে, কোরিয়ার বাণিজ্যমন্ত্রী কিম জুং-কোয়ান বর্তমানে কানাডায় আছেন। তিনি দ্রুত যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত জুলাই মাসে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিল। তখন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করতে রাজি হয়েছিলেন।
গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার জিয়ংজুতে অনুষ্ঠিত এপিইসি সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বৈঠক করেন। সেখানে দক্ষিণ কোরিয়ার গাড়ি রপ্তানির ওপর ১৫ শতাংশ শুল্ক সুবিধা বজায় রাখার বিষয়টি চূড়ান্ত হয়েছিল।
চুক্তি অনুযায়ী, সিউল সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ শিল্পসহ যুক্তরাষ্ট্রের প্রধান শিল্পগুলোতে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।
প্রেসিডেন্ট লি-র দল ‘ডেমোক্র্যাটিক পার্টি’ গত নভেম্বরে পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করে। কিন্তু বিলটি এখনো আইন সভায় আটকা পড়ে আছে।
ট্রাম্পের এই শুল্কের হুমকি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ। দেশটির অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানির ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে কোরিয়ার প্রবৃদ্ধির গতি কমেছে।
ট্রাম্পের শুল্কের কারণে কোরিয়ার গাড়ি ও যন্ত্রপাতির চাহিদা কমছে। তবে চীনের পর যুক্তরাষ্ট্রই দেশটির প্রধান রপ্তানি বাজার। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ছিল ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম।
সূত্র: আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৮ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে