স্ট্রিম ডেস্ক

অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। শারদ পাওয়ারের ভাতিজা অজিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান।
উড়োজাহাজটি বিধ্বস্তের পরেই আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভারতের সিভিল এভিয়েশনের মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তে অজিত পাওয়ার ও তাঁর সঙ্গী চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাইলট ও দুজন যাত্রী রয়েছেন। যাত্রীদের একজন অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা।
জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে ব্যক্তিগত উড়োজাহাজে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। সকাল ৮টা নাগাদ উড়োজাহাজটি রওনা দেয়। প্রায় এক ঘণ্টা পর বারামতী বিমানবন্দরে এটি অবতরণ করার কথা ছিল। তার আগেই বিমানবন্দর সংলগ্ন একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন অজিত পাওয়ারসহ পাঁচজন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজিত পাওয়ার।
প্রাথমিকভাবে জানা গেছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনার মুখে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনার পরে স্থানীয়রা সেখানে ছুটে গিয়ে উদ্ধারকাজে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, দুর্যোগ মোকাবিলা টিমসহ সরকারি কর্মকর্তারা। দুই ইঞ্জিনবিশিষ্ট ওই চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
অজিত পাওয়ার এনসিপি প্রতিষ্ঠাতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভার সংসদ সদস্য ও এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের চাচা। দুর্ঘটনার খবর পেয়ে তারা মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ রাজনৈতিক নেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে