স্ট্রিম ডেস্ক

নিজের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাঙন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত জুলাই মাসের উচ্চকক্ষ নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলীয় চাপের মুখে ৬৮ বছর বয়সী ইশিবা এমন সিদ্ধান্ত নিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিগেরু ইশিবা বলেন, জুলাই মাসের সংসদ নির্বাচনে পরাজয়ের পর তাঁর দলের অনুরোধে মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিগগিরই তাঁর দল জরুরি নেতৃত্ব নির্বাচন করবে।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দলীয় ভাঙন এড়াতেই ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহি শিম্বুন পত্রিকা বলেছে, ক্রমবর্ধমান চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১২ সালে শিনজো আবের হাত ধরে এই মেয়াদে ক্ষমতায় আসার পর এলডিপির টানা শাসনামলে শিগেরু ইশিবা চতুর্থ প্রধানমন্ত্রী। তবে তাঁর নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিবারেল ডেমোক্রেটরা। বাধ্য হয়ে জোট সরকার গঠন করতে হয়েছে।
জোট সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথাতেই জাপানে জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এরফলে দেশটির জনসাধারণের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে গত জুলাইয়ে অনুষ্ঠিত সংসদের উচ্চকক্ষেও ২৪৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় এলডিপি। এর মধ্যদিয়ে সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইশিবার দল। এমন ভরাডুবি নিয়ে দলের মধ্যে নানান তিক্ততা শুরু হয়েছে।
অবশ্য এর আগ পর্যন্ত ইশিবা বারবার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন। ইশিবা দাবি করে আসছিলেন, তার পদত্যাগ জাপানকে দেশে-বিদেশে রাজনৈতিক অচলাবস্থায় ফেলবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
১৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে