স্ট্রিম ডেস্ক

মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে রেনে গুড নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন মতে, এর মধ্যেই মিনিয়াপোলিসে আরও কয়েকশ এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।
তুষারপাত উপেক্ষা করে শনিবার মিনিয়াপোলিসের পাউডারহর্ন পার্কে হাজার হাজার মানুষ জড়ো হন। তাঁরা ৩৭ বছর বয়সী তিন সন্তানের জননী রেনে গুডের নাম ধরে স্লোগান দেন। গত বুধবার সকালে আইসিই এজেন্টের গুলিতে নিহত হন রেনে গুড। বিক্ষোভকারীরা বিশপ হেনরি হুইপল ফেডারেল ভবনের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় ।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে জানিয়েছেন, এজেন্টদের নিরাপত্তার স্বার্থে মিনিয়াপোলিসে আরও কয়েকশ কাস্টমস ও বর্ডার পেট্রোল অফিসার পাঠানো হচ্ছে।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফেডারেল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্প হাজার হাজার সশস্ত্র এজেন্ট পাঠিয়েছেন ।’ তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও বোস্টনসহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘আইসিই আউট ফর গুড’ জোট সারা দেশে এক হাজারের বেশি সমাবেশের পরিকল্পনা করেছে। লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও বৃষ্টির মধ্যে বিক্ষোভ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে