স্ট্রিম ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর কিউবায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসন কিউবার অর্থনীতি দুর্বল করতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির সরকারকে উৎখাতের হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসে ফুটবল দল ইন্টার মিয়ামির সফরের সময় ট্রাম্প কিউবা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে বলেন, রুবিও সেখানে চমৎকার কাজ করছেন। খবর: আলজাজিরা।
ট্রাম্প বলেন, ‘আমরা আগে এই ইরান ইস্যু শেষ করতে চাই। কিন্তু এরপর কিউবার বিষয়টি কেবল সময়ের ব্যাপার।’
ট্রাম্প ও তাঁর মিত্ররা দীর্ঘদিন ধরে হাভানাকে হুমকি দিয়ে আসছেন। তাদের লক্ষ্য, অর্থনৈতিক চাপ বাড়িয়ে কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওযার পর ট্রাম্প বলেছিলেন, কিউবায় ভেনেজুয়েলা থেকে যে তেল সরবরাহ হতো—যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থাকা দ্বীপ দেশটির জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা—তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
বিশ্বজুড়ে নিজের অগ্রাধিকার বাস্তবায়নে ব্যাপক সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছেন ট্রাম্প। লাতিন আমেরিকা প্রসঙ্গে তিনি আগে বলেছিলেন, কিউবা খুব শিগগির পতনের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘আমার প্রথম মেয়াদে আমি সামরিক বাহিনীকে গড়ে তুলেছি ও পুনর্গঠন করেছি। এখন আমরা সেটি ব্যবহার করছি। সত্যি বলতে যতটা ব্যবহার করতে চাই তার চেয়ে বেশি, কিন্তু যখন আমরা এটি ব্যবহার করেছি, দেখেছি এটি সত্যিই কার্যকর।’
তিনি ভেনেজুয়েলা এবং ইরানে ‘মিডনাইট হ্যামার’ অভিযানের সাফল্যকে তাঁর নতুন পরিকল্পনার এক অসাধারণ ভিত্তিপ্রস্তর হিসেবে দেখছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে