স্ট্রিম ডেস্ক

চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তের আটটি যুদ্ধ নিজের মধ্যস্থতায় শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।
ট্রাম্প বলেন, আমি আমেরিকার শক্তি পুনরুদ্ধার করেছি। ১০ মাসে আটটি যুদ্ধ বন্ধ করেছি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ট্রাম্পের ভাষণের পর পরই তাঁর এই দাবির ব্যাপারে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, যদিও কিছু সংঘাত বন্ধে (অন্ততপক্ষে সাময়িকভাবে) ট্রাম্প ভূমিকা রেখেছেন। তবে ‘আট’ সংখ্যাটি স্পষ্টভাবে অতিরঞ্জিত।
এর আগে কথিত যুদ্ধ বন্ধের নিজের দেওয়া তালিকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি অনুযায়ী, তিনি মিসর ও ইথিওপিয়ার মধ্যকার সংঘাত বন্ধ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেটি কোনো সংঘাতই না। এটি মূলত, নীল নদে ইথিওপিয়ার বড় একটি বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক বিরোধ। ট্রাম্পের তালিকায় আরেকটি সম্ভাব্য যুদ্ধ হলো সার্বিয়ার সঙ্গে কসোভোর যুদ্ধ। যেটি আসলে তাঁর মেয়াদে হয়নি। (ট্রাম্প মাঝে মাঝে দাবি করেন এই দেশ দুটির মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকিয়ে দিয়েছেন। তিনি আসলে ঠিক কি বুঝাতে চান সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে এটি প্রকৃতপক্ষে যুদ্ধ বন্ধের চেয়ে ভিন্ন কিছু)।
এছাড়া তাঁর তালিকায় ডেমেক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে রুয়ান্ডার যুদ্ধও আছে। কিন্তু চলতি বছরে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও এই যুদ্ধ চলমান রয়েছে।
ট্রাম্পের তালিকায় আরও রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘাত। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও, এই মাসেই দেশ দুটির মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে। এমনকি চলতি সপ্তাহেও তা অব্যাহত আছে।
তালিকায় থাকা অন্যান্য সংঘাত বন্ধ করায় ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। অথবা এই প্রশ্ন করাই যায় প্রকৃতই সেসব যুদ্ধ বন্ধ হয়েছে কিনা। উদাহরণ হিসেবে বলা যায় গাজা যুদ্ধের কথা। অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি হলেও। নভেম্বরেও গাজায় যুদ্ধ অব্যাহত রয়েছে। সেই হিসাবে ট্রাম্পের ‘আটটি’ যুদ্ধ বন্ধের দাবি অবশ্যই খুবই বড় দাবি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে