স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের বহুল আলোচিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে সংস্কারবাদী প্রগতিশীল, সেনাসমর্থিত রক্ষণশীল এবং জনতুষ্টিবাদী দলগুলো ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
দেশটির নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারি থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ২২ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের ৫ কোটি ৩০ লাখ ভোটারের সমর্থন পাওয়ার এই লড়াই মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান জাতীয়তাবাদী তৎপরতার মধ্যেই হচ্ছে।
এবারের নির্বাচনে ৫০টিরও বেশি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে পিপলস পার্টি, ভূামজাইথাই এবং ফেউ থাই—এই তিনটি দলের দেশব্যাপী সাংগঠনিক ভিত্তি ও জনপ্রিয়তা রয়েছে।
নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে, কোনো দলেরই পার্লামেন্টের ৫০০টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশ পরিচালনায় কোয়ালিশন বা জোট সরকার গঠন অনিবার্য হয়ে উঠতে পারে। আর নির্বাচিত আইনপ্রণেতারা পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
ধারণা করা হচ্ছে, নাথফং রুয়েংপানিয়াউতের নেতৃত্বাধীন প্রগতিশীল পিপলস পার্টি সবচেয়ে বেশি আসন পাবে। তবে সেনাবাহিনী ও আদালতের প্রভাব কমানো এবং অর্থনৈতিক নীতিতে পরিবর্তনের মতো বিষয়গুলোতে দলটির সংস্কারমূলক প্রতিশ্রুতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাছে অগ্রহণযোগ্য। ফলে অন্য দলগুলো একজোট হয়ে তাদের ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করতে পারে।
এই দলটি ‘মুভ ফরওয়ার্ড পার্টি’র উত্তরসূরি, যারা ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সামরিক জান্তা নিযুক্ত সেনেটের কারণে ক্ষমতায় যেতে পারেনি। পরে রাজকীয় অবমাননা আইন সংস্কারের দাবির জেরে সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করেছিল।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভুমজাইথাই পার্টিকে বর্তমানে রাজতন্ত্রী-সামরিক গোষ্ঠীর প্রধান রক্ষক হিসেবে দেখা হচ্ছে। আবার রাজতন্ত্রী-সামরিক গোষ্ঠীরও পছন্দের তালিকায় শীর্ষে আছে ভুমজাইথাই পার্টি।
এর আগে, কম্বোডিয়ার সঙ্গে সম্পর্কে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। এরপর গত সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অনুতিন। কিন্তু অনাস্থা প্রস্তাবের হুমকির মুখে পড়ে নতুন নির্বাচন দিতে গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দেন তিনি।
তিনি তার নির্বাচনী প্রচারণার অর্থনৈতিক উদ্দীপনা এবং জাতীয় নিরাপত্তাকে জোর দিয়েছেন। সেই সঙ্গে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সংঘাতের জেরে সৃষ্ট জাতীয়তাবাদী উন্মাদনাকেও কাজে লাগাচ্ছেন তিনি।
অন্যদিকে, নির্বাচনের তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী ‘ফেউ থাই’ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত রাজনৈতিক আন্দোলনের নতুন সংস্করণ। দলটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ‘থাই রাক থাই’ পার্টির জনতুষ্টিবাদী নীতিগুলোর ওপর ভিত্তি করে এগোচ্ছে। সিনাওিয়াত্রার সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
দলটি অর্থনৈতিক পুনর্জাগরণ এবং নগদ অর্থ সহায়তার মতো জনপ্রিয় প্রতিশ্রুতিকে ভিত্তি করে প্রচারণা চালিয়েছে। আর থাকসিনের ভাগনে ইয়োদচানন ওংসাওয়াতকে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, আজকে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও চলছে। গণভোটে ভোটারদের কাছে দেশটিতে ২০১৭ সালের সামরিক-প্রণীত সংবিধান পরিবর্তন করবে কি না তা জানতে চাওয়া হচ্ছে।
গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোর মতে, সেনাবাহিনী ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রভাব কমাতে নতুন এই সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। তবে রক্ষণশীলরা সতর্ক করেছেন, এর ফলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে