স্ট্রিম ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন-পীড়নের অভিযোগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহযোগী শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যেই এই পদক্ষেপ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ঘোষিত এই নিষেধাজ্ঞার তালিকায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি আলী লারিজানিসহ বেশ কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে। ওয়াশিংটনের দাবি, বিক্ষোভ দমনে তেহরানের ‘নৃশংস’ পদক্ষেপের মূল পরিকল্পনাকারী ছিলেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানের জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবির পাশে যুক্তরাষ্ট্র আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ট্রেজারি বিভাগ ইরানের জনগণের ওপর নৃশংস দমন-পীড়নে জড়িত নেতার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের পেছনে দায়ীদের বিরুদ্ধে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।
এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হবে। পাশাপাশি তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো ধরনের ব্যবসা অবৈধ হয়ে যাবে। ইরান আগে থেকেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থাকায় এই পদক্ষেপকে প্রতীকী এবং রাজনৈতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আলী লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা।
এর আগে,, চলতি সপ্তাহের শুরুর দিকে সরকারি প্রতিষ্ঠানগুলো ‘দখল’ নিতে ইরানিদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এই ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন লারিজানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ইরানিদের প্রধান হত্যাকারী’ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্যম বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর দাবি ইরানের এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকার বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দাঙ্গাবাজ’ হিসেবে বর্ণনা করেছে। সরকারের দাবি, সশস্ত্র দাঙ্গাবাজদের হামলায় ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আল জাজিরা স্বতন্ত্রভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
এছাড়া দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট, মোবাইল সংযোগ ও ল্যান্ডফোন বন্ধ থাকায় প্রকৃত নিহতের সংখ্যা বা দাবিসমূহ যাচাই করাও কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে