স্ট্রিম ডেস্ক

এখন থেকে যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থানকালে পবিত্র ওমরা পালন করতে পারবেন মুসলিমরা। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম এবং অন্যান্য ধরনের ভিসাধারীরা নতুন এ সুবিধা পাবেন। সারা বিশ্ব থেকে আসা মুসলিমদের ওমরা পালন আরও সহজ ও স্বস্তিদায়ক করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হজযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজতর করা এবং হজ ও ওমরাহ ব্যবস্থায় প্রদত্ত পরিষেবার সুবিধা বাড়ানোর প্রচেষ্টার অংশ।
বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, সরাসরি ওমরাহ পালনে ইচ্ছুক মুসলিমদের জন্য সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে এবং ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সমন্বিত এ ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা পছন্দের সেবা বেছে নিতে এবং সময় নির্ধারণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে